Posted on

২৮ জুলাই থেকে শুরু দ্বিতীয় পর্যায়ের ভর্তি: আজ প্রকাশিত হল প্রথম রাউন্ডের মেধা তালিকা

ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ সরকারি সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া আগামী ২৮ জুলাই ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।


এর আগে আজ, ২৭ জুলাই ২০২৬, দ্বিতীয় পর্যায়ের প্রথম রাউন্ডের মেধা তালিকা (Merit List) প্রকাশ করা হয়েছে। যেসব শিক্ষার্থীর নাম এই তালিকায় রয়েছে, তারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিজ নিজ কলেজে ভর্তি সম্পন্ন করতে পারবেন।


প্রথম ধাপের ভর্তি
তারিখ: ২৮ জুলাই – ২৯ জুলাই ২০২৬


ভর্তির সময় কলেজে যাওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় সকল নথিপত্র সঙ্গে রাখুন, যাতে ভর্তি প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়।

ভর্তির জন্য প্রয়োজনীয় নথিপত্র

  • Admission/Application Form
  • Online Application Form-এর প্রিন্ট কপি
  • উচ্চ মাধ্যমিক (HS) মার্কশিটের ফটোকপি
  • মাধ্যমিক (Madhyamik) মার্কশিটের ফটোকপি
  • মাধ্যমিক Admit Card-এর ফটোকপি
  • Aadhaar Card-এর ফটোকপি
  • Caste Certificate (যদি প্রযোজ্য হয়)
  • PRTC Certificate (যদি প্রযোজ্য হয়)
  • Original School Leaving/Transfer Certificate
  • ৩ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
  • প্রয়োজনীয় ভর্তি ফি
  • যাচাইয়ের জন্য সকল নথির মূল (Original) কপি

পরবর্তী সময়সূচি

  • ৩০ জুলাই ২০২৬: শূন্য আসন ও দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ
  • ৩১ জুলাই – ১ আগস্ট ২০২৬: দ্বিতীয় ধাপের ভর্তি
  • ৩ আগস্ট ২০২৬: শূন্য আসন ও তৃতীয় মেধা তালিকা প্রকাশ
  • ৫–৬ আগস্ট ২০২৬: তৃতীয় ধাপের ভর্তি

গুরুত্বপূর্ণ নির্দেশনা

নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি সম্পন্ন করুন।

সব নথির ২–৩ সেট ফটোকপি সঙ্গে রাখুন।

ভর্তির আগে Dreaming School ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশিত নির্দেশনা অবশ্যই দেখে নিন।

Dreaming School-এর পক্ষ থেকে সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা। আপনার কলেজ ভর্তি, বিষয় নির্বাচন বা SAMARTH পোর্টাল সংক্রান্ত কোনো সমস্যায় সহায়তা প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Write a comment